Online Shopping-centre
Friday, June 19, 2015
ক্রয়-বিক্রয় এর ওয়েব সাইটগুলো
বিক্রয়.কম
অনলাইনে বেচাকেনার সাইট বিক্রয় ডট কম (Bikroy.com) । বিক্রেতাদের জন্য
ওয়েবসাইটটি নানা ধরনের সুবিধা রেখেছে। বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া, সম্ভাব্য
দ্রুত বিক্রয় এবং পণ্যের জন্য তুলনামূলক ভালো অফার পাওয়া ইত্যাদি। প্রতিটি
বিজ্ঞাপন ওয়েবসাইটটিতে ৯০ দিনের জন্য থাকবে। আর যেহেতু ওয়েবসাইটটি পুরো
বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ক্রেতারা নিজ শহর বা অঞ্চল
থেকে কেনাকাটা করতে পারবেন। বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি
পাওয়ার কারণে বিক্রয় ডট কম দুটি মোবাইল সাইটও চালু করেছে। ...
সেল বাজার ডট কম
অনলাইনে কেনাবেচার সাইট সেল বাজার ডট কম (cellbazaar.com) । বিক্রেতাদের
জন্য ওয়েবসাইটটি নানা ধরনের সুবিধা রেখেছে। বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া,
সম্ভাব্য দ্রুত বিক্রয় এবং পণ্যের জন্য তুলনামূলক ভালো অফার পাওয়া ইত্যাদি।
ওয়েবসাইটটি পুরো বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যাবে এবং ক্রেতারা নিজ শহর বা
অঞ্চল থেকে কেনাকাটা করতে পারবেন। এই সাইড সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক
করুন ..
পিবাজার ডট কম
pbazaar.com
‘পিবাজার ডট কম’ প্রপার্টি বিষয়ক ওয়েবসাইট। এখানে নিজের ফ্ল্যাট বিক্রি
বিজ্ঞাপন এবং ক্রয় করার প্রয়োজনীয় তর্থ দেওয়া যায়। এতে প্রপাটি ভাড়া দেওয়া ও
নেওয়ার জন্য রয়েছে টু-লেট/রেন্ট মেনু, প্রপার্টি বিক্রির জন্য রয়েছে
প্রপার্টি বিক্রি মেনু। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানি, হোটেল/গেস্ট হাউজ
সম্পর্কে তথ্য রয়েছে। হেল্প লাইন নাম্বার – ০১৭৩৩-৩৩২৩১৩। এই সাইটটি ভিজিট
করুন এই ঠিকানায় – www.pbazaar.com ...
pbazaar.com
আপনারডিল.কম
apnardeal.com
ApnarDeal.com হল একটি অনলাইন বাজার, যেখানে গ্রাহকদের ডিসকাউন্ট এবং
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সব খবর পাবেন. এখানে আপনি ক্রয়-বিক্রয় উভয় করতে পারবেন
। এই সাইড সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন ...
apnardeal.com
হাটবাজার.কম
অনলাইনে পণ্য বিক্রয়ের সুবিধা নিয়ে চালু হয়েছে হাটবাজার.কম । বিভিন্ন
ধরনের ফ্যাশনেবল অনুষঙ্গ, খেলনা, বই, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার
যন্ত্রপাতি, সফটওয়্যার সহ অসংখ্য ধরনের পণ্য সম্ভারে সজ্জিত এই ওয়েব
সাইটটি। এই সাইটটি থেকে ক্রেতারা যেকোনো পণ্য বর্তমান বাজার মূল্যে দামে
ক্রয় করতে পারবেন এবং ঘরে বসেই আপনার ক্রয়কৃত পণ্যটি পেয়ে যাবেন। ব্যাংক এর
মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। ...
ক্লিক বিডি
যে কোন পণ্য বাজারে কেনা বেচার ঝামেলা ও বিশাল লেনদেন করার সহজ ও
সুবিধাজনক পথ হচ্ছে ই- কমার্স। ই-কমার্স এনে দিয়েছে ব্যবসায়ী ও বেকার
সমাজের অল্প মূলধনে ব্যবসা করার এক নতুন দিগন্ত। এটা মূলত নির্ভর করে
গাঠনিক কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর, যা উন্নয়নশীল বাজারের
মাপকাঠির সাথে সম্পর্কিত। ইলেকট্রনিক বাজারের মাধ্যমে বিভিন্ন পণ্যের
কেনাবেচা দ্রুতগতিতে হয়। ক্লিক বিডি.কম তেমনি একটি ইলেকট্রনিক লেনদেনের
স্থান যেখানে পণ্য কেনাবেচা ডিজিটাল পদ্ধতিতে হয়। এখানে বিভিন্ন উৎকর্ষবোধক
বিজ্ঞাপন পোস্ট করে সারা দেশব্যাপী নিরাপদভাবে ব্যবসা ও বিশাল পরিমাণ অর্থ
আদান প্রদান করা যায় খুব সহজে। ঠিকানা: http://www.ClickBD.com ...
মুক্ত বাজার . কম
মুক্ত বাজার.কম হল একটি অনলাইন বাজার, যেখানে জন্মদিন, বিরিয়ানি,
বড়োদিনের উৎসব, দেশী ফতুয়া, ঢাকাইয়া জামদানি, ঈদ উপহার, ঈদের কেনাকাটা, ঈদ
উল আযাহা, আইসক্রীম, কাচ্চি বিরিয়ানি, মসলিন শাড়ি, শাড়ি, কেনাকাটা,
খেলাধুলা, গার্মেন্টস, কেক, ফুল, ক্রীড়া, পণ্য, হোম যন্ত্রপাতি,ফ্যাশনেবল
অনুষঙ্গ, খেলনা, বই, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার যন্ত্রপাতি, সফটওয়্যার
সহ অন্যান্য আইটেম এর পণ্য সম্ভারে সজ্জিত এই ওয়েব সাইটটি। এই সাইড
সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন ...
পুন: ডট কম
www.punoh.com
এই অনলাইন শপিং স্টোরটিতে শুধুমাত্র মেয়েদের এবং ছোট ছেলে-মেয়েদের পোশাক
পাওয়া যায়। তবে অন্যান্য অনলাইন শপিং স্টোর থেকে এই সাইটটি কিছুটা আলাদা।
এখানে যেসব পোশাক পাওয়া যায় সেগুলো নতুন বা অব্যবহৃত বা স্বল্প ব্যবহৃত।
ক্রয়কৃত পণ্য ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারী করার ব্যবস্থা রয়েছে। যে কেউ
চাইলে তার পুরাতন পোশাকটি এই সাইটের মাধ্যমে বিক্রয় করতে পারেন। এজন্য
নিবন্ধন করতে হবে এবং পণ্যটি বিক্রয় হওয়ার পর বিক্রয়কৃত অর্থের ৭০%
বিক্রেতাকে প্রদান করা হয় এবং ৩০% ওয়েব সাইট কর্তৃপক্ষ রেখে দেয়। ভিজিট
করুনঃ punoh.com ...
আপনজোন ডট কম
www.aponzone.com
অনলাইন শপিং ভিত্তিক এই ওয়েব সাইটটিতে তথ্য-প্রযুক্তি পণ্য, ইলেকট্রনিক্স
পণ্য, ছেলে ও মেয়েদের পোশাক, কসমেটিক্স, বইপত্র, গৃহস্থালী সামগ্রী সহ
বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী পাওয়া যায়। এই সাইটের সকল পণ্যে নির্দিষ্ট
পরিমাণ ছাড় রয়েছে। তাই এটিকে ডিল সাইটও বলা যায়। রয়েছে ফ্রি হোম ডেলিভারী
সুবিধা। এই সাইট থেকে ক্রয়কৃত পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারীর পাশাপাশি
ভিসা, মাস্টার, ডিবিবিএল ও ব্র্যাক ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধের
ব্যবস্থা রয়েছে। ...
www.punoh.com
ক্রয়-বিক্রয়.কম
অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের সুবিধা নিয়ে চালু হয়েছে ক্রয়-বিক্রয়ডটকম নামের
ওয়েবসাইট। সাইটটিতে গাড়ি, বই, সিডি, কম্পিউটার যন্ত্রাংশ, আসবাবপত্র,
মোবাইল ফোনসহ সব পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে
যেকোনো ব্যবহারকারী বিনা মূল্যে সাইটটির নিবন্ধিত সদস্য হতে পারবেন।
সদস্যরা নিজের পণ্য বিক্রি এবং অন্য ব্যবহারকারীর পণ্য কেনার সুযোগ পাবেন।
সাইটটির ঠিকানা : http://www.kroybikroy.com ...
www.aponzone.com
আধুলী.কম
adhuli.com
অনলাইনে পণ্য বিক্রয়ের সুবিধা নিয়ে চালু হয়েছে adhuli.com । বিভিন্ন
ধরনের মুদি, উপহার আইটেম, গার্মেন্টস, কেক, ফুল, ক্রীড়া, পণ্য, হোম
যন্ত্রপাতি,ফ্যাশনেবল অনুষঙ্গ, খেলনা, বই, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার
যন্ত্রপাতি, সফটওয়্যার সহ অন্যান্য আইটেম এর পণ্য সম্ভারে সজ্জিত এই ওয়েব
সাইটটি। এই সাইটটি থেকে ক্রেতারা যেকোনো পণ্য বর্তমান বাজার মূল্যে দামে
ক্রয় করতে পারবেন এবং ঘরে বসেই আপনার ক্রয়কৃত পণ্যটি পেয়ে যাবেন। ক্রেডিট
কার্ড ব্যবহারের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। ...
adhuli.com
রূপকথা জামদানি
rupkothajamdani.com
জামদানি কাপড়ের তৈরি ছেলে ও মেয়েদের পোশাকের একটি সাইট। এখানে তিন ধরনের
পোশাক পাওয়া যায়। মেয়েদের শাড়ি ও কামিজ এবং ছেলেদের পাঞ্জাবি। ঢাকা ছাড়াও
চট্টগ্রামে এদের শাখা রয়েছে। ক্যাশ অন ডেলিভারীর পাশাপাশি ভিসা, আমেরিকান
এক্সপ্রেস, পে-পালের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে। ক্রয়কৃত পণ্য
প্রয়োজনে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিজিট করুনঃ
http://rupkothajamdani.com ...
rupkothajamdani.com
সামগ্রী ডট কম
www.samogree.com
অনলাইন শপিং ভিত্তিক এই সাইটটিতে কম্পিউটার এক্সেসরিজ, পুরুষ ও মহিলাদের
কসমেটিক্স, বাচ্চাদের পোশাক, মহিলাদের জুতা, প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পণ্য,
মহিলাদের ভ্যানিটি ব্যাগ, গৃহস্থালী বিভিন্ন পণ্য, ছেলেদের ইউরোপের
বিভিন্ন ক্লাবের স্পোর্টস জার্সি, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এছাড়া
সার্ভিস নামে আলাদা একটি ক্যাটাগরী রয়েছে। এই সাইট থেকে ১০০ থেকে ১,০০,০০০
যত টাকার পণ্যই আপনি অর্ডার করুন, প্রতিবার হোম ডেলিভারীর জন্য অতিরিক্ত ৪০
টাকা পরিশোধ করতে হয়। ...
www.samogree.com
ঢাকা শাড়ী
dhakasharee.com
মেয়েদের বিভিন্ন ধরনের পোশাকের সমন্বয়ে এই অনলাইন শপিং সাইটটি গড়ে উঠেছে।
বলা চলে এটি মেয়েদের অনলাইন শপিং সেন্টার। মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে
বিভিন্ন ধরনের শাড়ি, সেলোয়ার কামিজ, ফতুয়া। এছাড়া আরও রয়েছে জুয়েলারী,
কসমেটিক্স, কেক, ফুল। এরা বিভিন্ন পণ্যে ডিসকাউন্টও দিয়ে থাকে। সমগ্র
বাংলাদেশে এরা হোম ডেলিভারী প্রদান করে থাকে। ঢাকা সিটির মধ্যে কোনো
ডেলিভারী চার্জ লাগে না। ঢাকার বাইরে হলে নির্ধারিত পরিমাণ ডেলিভারী চার্জ
পরিশোধ করতে হয়। এখান থেকে ক্রয়কৃত পণ্য প্রয়োজনে ফেরত ও পরিবর্তনের
ব্যবস্থা রয়েছে। সাইটটির লিংক: http://www.dhakasharee.com/index.php ...
dhakasharee.com
বিডিবাজার২৪.কম
bdbazar24.com
অনলাইনে কেনাবেচার সাইট bdbazar24.com । বিক্রেতাদের জন্য ওয়েবসাইটটি নানা
ধরনের সুবিধা রেখেছে। বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া, সম্ভাব্য দ্রুত বিক্রয়
এবং পণ্যের জন্য তুলনামূলক ভালো অফার পাওয়া ইত্যাদি। ওয়েবসাইটটি পুরো
বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যাবে এবং ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকে
কেনাকাটা করতে পারবেন। এই সাইড সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন ...
bdbazar24.com
উপহার বিডি
upoharbd.com
উপহার বিডিতে অনলাইনে বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে অর্ডার করা
যায়। এই প্রতিষ্ঠান বাজারের সর্বোচ্চ মানের পন্য সরবরাহ করে থাকে।
বান্দরবান ও খাগড়াছড়ি ব্যতিত দেশের যেকোন স্থানে আপনার উল্লেখ করা সময়ের
মধ্যে আপনার পছন্দের উপহারটি প্রিয়জনের কাছে পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
ঢাকার ভেতরে যেকোন ডেলিভারীর জন্য কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না। এছাড়াও
দেশের যেকোন স্থানে মোবাইল রিচার্জ পাঠানোর জন্য কোন অতিরিক্ত চার্জ
প্রযোজ্য নয়। ঢাকার বাইরে পন্য সরবরাহের জন্য আপনাকে শুধুমাত্র পরিবহন খরচ
বহন করতে হবে। এছাড়াও উপহার বিডি তাদের নিজ খরচে প্যাকিং, র্যাপিং সহ
উপহারের সঙ্গে ৫টি গোলাপ পাঠিয়ে থাকে। সাইটটির লিংক:
http://www.upoharbd.com/index.php ...
upoharbd.com
বাই২৪.কম.বিডি
www.buy24.com.bd
এটি একটি অনলাইন শপিং ভিত্তিক ওয়েবসাইট। দৈনন্দিন জীবনের ফ্যাশন অনুষঙ্গ,
প্রযুক্তি পণ্য, মেয়েদের শাড়ি-থ্রিপিস, ছেলেদের শার্ট-প্যান্ট-টি শার্ট,
কসমেটিক্স, ইলেকট্রনিক্স পণ্য, অফিস স্টেশনারী, গৃহস্থালী পণ্য, প্যাকেজ
ট্যুর অফার, বই সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রয়েছে। এই সাইটে অল্প কিছু
ডিলসও রয়েছে। এই সাইট থেকে ২৪ ঘন্টা কেনাকাটার পাশাপাশি ক্যাশ অন ডেলিভারী,
বিক্যাশ, ভিসা, মাস্টার, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের
মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে। ক্রয়কৃত পণ্য ডেলিভারী
নেওয়ার সময় পছন্দ না হলে ফেরত প্রদানের ব্যবস্থা রয়েছে। ...
www.buy24.com.bd
কৃষি মার্কেট ডট কম
কৃষি মার্কেট ডট কম একটি অনলাইন ভিত্তিক কৃষি পণ্য ক্রয়-বিক্রিয় এর
মাধ্যম বা কৃষিপণ্যর অনলাইন বাজার। দেশের যে কোন প্রান্ত থেকে কৃষকরা যেকোন
কৃষি পন্য ঘরে বসে খুব সহজে ক্রয়-বিক্রিয় করতে পারে। কৃষক এখানে তাদের
উৎপাদিত পণ্য ও তার কাংক্ষিত দাম, পণ্যের বিবরণ, পণ্যের ছবি, তাদের নাম,
ঠিকানা ও মোবাইল নম্বর সহ অনলাইনে ক্রেতাদের নিকট তুলে ধরতে পারবেন। ক্রেতা
সাধারন অনলাইন থেকে পণ্য দেখে কৃষকদের দেয়া নাম ঠিকানা ও মোবাইল নম্বরে
সরাসরি যোগাযোগ করে পণ্যটি কিনতে পারবেন। “কৃষি মার্কেট ডট কম” কত্তৃপক্ষকে
এর জন্য কোন মূল্য বা সার্ভিস চার্য দিতে হবেনা। এছাড়াও ক্রেতা সাধারন
তাদের কাংক্ষিত পণ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। এই সাইড সম্পর্কে
আরও জানতে এখানে ক্লিক করুন ...
বিডি গিফট
bdgift.com
দৈনন্দিন জীবনের চাল-ডাল থেকে শুরু করে জন্মদিন, বিবাহ বার্ষিকী, বছরের
বিভিন্ন স্পেশাল দিনের গিফট সহ হোম ডেকোরেশন, ছেলে-মেয়ে-বাচ্চাদের পোশাক,
কসমেটিক্স, জুয়েলারী, কেক, আইসক্রীম, ফাস্ট ফুড, মিষ্টি, ফুল, অডিও সিডি,
শুভেচ্ছা কার্ড, ঘড়ি, ব্যাগ সহ অসংখ্য পণ্যের এক বিশাল সমাহার রয়েছে এই
সাইটটিতে। এরা শুধুমাত্র দেশের অভ্যন্তরে হোম ডেলিভারী সার্ভিস প্রদান করে
থাকে। ঢাকা সিটির মধ্যে হলে কোনো ডেলিভারী চার্জ লাগে না। আর ঢাকার বাইরে
হলে নির্ধারিত পরিমাণ ডেলিভারী চার্জ প্রদান করতে হয়। ভিসা, মাস্টার সহ
বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে।
সাইটটির লিংক: http://www.bdgift.com/index.htm ...
bdgift.com
গিফটজ হাট
giftzhaat.com
মেয়েদের শাড়ি, সেলোয়ার কামিজ, ফতুয়া, হ্যান্ড ব্যাগ, জুয়েলারী ও কসমেটিক্স
সামগ্রী; ছেলেদের পাঞ্জাবী, শার্ট, ফতুয়া, অফিস ব্যাগ, কসমেটিক্স; ছোটদের
খেলা, পোশাক; হোম ডেকোরেশন সামগ্রী, বই, জায়নামাজ, অডিও সিডি, প্যাকেজ
গিফট, মোবাইল রিচার্জ সহ বিভিন্ন ধরনের খাবার অনলাইনে ক্রয় করা ব্যবস্থা
রয়েছে। ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের
ব্যবস্থা রয়েছে। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম ও এক্সপ্রেস মানির
মাধ্যমে মূল্য পরিশোধ করা যায়। প্রয়োজনে অর্ডার বাতিল ও ক্রয়কৃত পণ্য ফেরত ও
পরিবর্তনের ব্যবস্থাও রয়েছে। সাইটটির লিংক: http://www.giftzhaat.com/
...
giftzhaat.com
উৎসব.কম
utshob.com
এই অনলাইন শপিং সাইটটি দেশ ও দেশের বাইরে সেবা প্রদান করে থাকে। এখানে
রয়েছে গৃহস্থালী সামগ্রী, ছেলে ও মেয়েদের পোশাক, কসমেটিক্স, জুয়েলারী,
বছরের বিভিন্ন স্পেশাল দিবসের উপহার, বিভিন্ন দরনের খাবার, ফল, মিষ্টি,
গ্রোসারী সামগ্রী, মোবাইল ও ইন্টারনেট সামগ্রী, প্রি-পেইড কার্ড রিচার্জ,
খেলা, ট্রাভেলিং প্যাকেজ, বই, হ্যান্ডিক্রাফট, জুতা, শুভেচ্ছা কার্ড, ঔষধ,
জায়নামাজ, তসবি, টুপি সহ আরও বিভিন্ন ধরনের পণ্য। ক্রয়কৃত পণ্য প্রয়োজনে
ফেরত ও পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে। সাইটটির লিংক: http://utshob.com
...
utshob.com
২০১৪ এর সেরা ১০টি মোবাইল ফোন
এ বছরে মোবাইল ফোনের বাজারে বেশ কিছু নতুন ফোনের দেখা মিলেছে। শুধু কমদামের অ্যান্ড্রয়েডের স্মার্টফোনই নয়, এ বছর দেখা গেছে বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোন। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। এ বছরে বাজারে আসা নামকরা ১০টি স্মার্টফোন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
আইফোন৬ প্লাস
দীর্ঘ জল্পনা-কল্পনার পর ফ্যাবলেটের বাজারে ৫.৫ ইঞ্চি মাপের আইফোন৬ প্লাস দিয়ে পা রেখেছে অ্যাপল। স্মার্টফোন ও ট্যাবলেট উভয় যন্ত্রের মজা নিতে পারছেন আইফোন৬ প্লাস ব্যবহারকারীরা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোনের মধ্যে এটিই সেরা। কারণ এতে রয়েছে উন্নত ক্যামেরা, উন্নত পারফরম্যান্স ও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের সুবিধা। ফুল এইচডি ডিসপ্লের কারণে এই ফোনটি এ বছর সবার নজর কেড়েছে। নকশার নিয়ে অ্যাপল সমালোচকদের মুখও বন্ধ করতে পেরেছে আইফোন ৬প্লাস। বাংলাদেশের বাজারে ১৬ জিবি মডেলের আইফোন বিক্রি হচ্ছে ৮৫ হাজার টাকায়।
স্যামসাং গ্যালাক্সি নোট৪
বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ৩ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ ‘নোট ৪’ উন্মুক্ত করেছিল। হাই-এন্ডের ফ্যাবলেটকে আরও আপগ্রেড করে, আরও উন্নত নকশার গ্যালাক্সি নোট ৪ উন্মুক্ত করেছে স্যামসাং। হালকা-পাতলা ও উন্নত নকশার গ্যালাক্সি নোট ৪ স্যামসাংয়ের প্রিমিয়াম পণ্য হিসেবে এরই মধ্যে বাজারে জনপ্রিয় হয়েছে। বাংলাদেশের বাজারে ৩১ অক্টোবর থেকে ৮০ হাজার টাকায় বিক্রি শুরু হয় গ্যালাক্সি নোট ৪ স্মার্টফোনটির। বাংলাদেশের বাজারে ৩১ অক্টোবর থেকে ৮০ হাজার টাকায় চারকোল ব্ল্যাক ও ফ্রস্ট হোয়াইট রঙের গ্যালাক্সি নোট ৪ পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতি মাসে ছয় হাজার ৬৬৭ টাকার মাসিক কিস্তিতে মোট ১২ মাসে মূল্য পরিশোধে এই স্মার্টফোনটি কেনার সুযোগ দিচ্ছে স্যামসাং। নোট সিরিজের সর্বশেষ এই সংস্করণে আছে গ্যালাক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এস পেন, যা ব্যবহারকারীকে লেখার দারুণ অভিজ্ঞতা দিতে পারে। ধাতবকাঠামোর স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৭ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা গেমারদের আকর্ষণ করে। এর জন্য স্টাইলাস পেনকে আরও উন্নত করা হয়েছে। বড় স্ক্রিনের সুবিধা নিয়ে যাতে মাল্টিটাস্কিং করা যায়, তার জন্য বেশ কিছু ফিচার এসেছে নোট ফোরে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
মটো জি (দ্বিতীয় সংস্করণ)
মটোরোলার জনপ্রিয় সাশ্রয়ী স্মার্টফোন মটো জির দ্বিতীয় সংস্করণ এ বছর বাজারে এসেছে। দ্বিতীয় সংস্করণের এই স্মার্টফোনটিও বাজেটের মধ্যেই। দেশের বাজারে ২০ হাজার টাকার মধ্যে এ ফোনটি কিনতে পাওয়া যায়। এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসা স্মার্টফোনটির পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র্যাম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ললিপপ প্রথম এই ফোনটিতেই পাওয়া যাবে।
এক্সপেরিয়া জেড৩
স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫, এইচটিসির এম৮ ও আইফোন ৬ কে টেক্কা দিতে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি বাজারে এনেছে সনি এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোনটি। ফিচার ও সেন্সরে ঠাসা ফোনটির ব্যবহার অভিজ্ঞতা অসাধারণ বলেই জানান বিশেষজ্ঞরা। মোবাইলের সচরাচর কাজের পারফরম্যান্স বিবেচনা, ব্যাটারি ব্যাকআপ ও মোবাইল গেম খেলার দিক থেকে সনির এই সেটটিকে ভালো নম্বর দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া অডিও অভিজ্ঞতাও দারুণ। এতে রয়েছে ওয়াই অ্যাঙ্গেল লেন্সযুক্ত ২০ মেগাপিক্সেল ক্যামেরা। আন্তর্জাতিক বাজারে এই ফোনটির দাম ৬৩০ মার্কিন ডলারের কাছাকাছি।
ওয়ানপ্লাসওয়ান
ওয়ানপ্লাসওয়ান স্মার্টফোনটি এরই মধ্যে ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন হিসেবে বাজারে পরিচিতি পেয়েছে। হাই-এন্ডের হার্ডওয়্যার ও প্রিমিয়াম ডিজাইন এই ফোনটিকে এশিয়ার বাজারে বেশ জনপ্রিয় করে তুলেছে। উন্নত হার্ডওয়্যার দিয়ে তৈরি হলেও এই ফোনটির দাম ক্রেতাদের বেশি আকৃষ্ট করেছে। বাংলাদেশে ৩০ হাজার ৭০০ টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যায়। বিশ্লেষকেরা ওয়ানপ্লাসওয়ান স্মার্টফোনটিকে পারফরম্যান্সের পাওয়ার হাউস বলেন। তিন জিবি র্যাম, ২.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোনটিতে সাইনোজেন মোড অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টোমাইজড সংস্করণ।
অপো ফাইন্ড ৭
এ বছরে বাজারে আসা আরেকটি শীর্ষ প্রিমিয়াম ফোন হচ্ছে অপো ফাইন্ড ৭। প্রযুক্তি বিশ্লেষকদের চোখে ‘অপো ফাইন্ড ৭’ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে উন্নত ডিসপ্লে, দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধা আর শক্তিশালী হার্ডওয়্যারের জন্য শীর্ষস্থানীয় একটি ফোন। ফোরজি নেটওয়ার্ক সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সাধারণ এইচডির চেয়েও দ্বিগুণ রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে সুপার জুম মোডে ৫০ মেগাপিক্সেল মানের ছবি পাওয়া যায়। স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত স্মার্টফোনটির র্যামই তিন গিগাবাইট। এ ছাড়া তিন হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ভিওওসি চার্জার রয়েছে, যাতে দ্রুত চার্জ দেওয়া যায়। বাংলাদেশের বাজারে ৪৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে অপো ফাইন্ড ৭ স্মার্টফোনটি।
জিওমি এমআই৩
এ বছর বাজারে আসা আরেকটি নজরকাড়া ফোন হচ্ছে জিওমি এমআই৩। এর হার্ডওয়্যারকে গুগলের নেক্সাস৫-এর সঙ্গে তুলনা করা চলে। কিন্তু এর দাম আবার অনেকটাই কম। বাজার বিশ্লেষকেরা বলেন, জিওমির এই ফোনটিতে উন্নত হার্ডওয়্যার ও সফটওঢয়্যার পারফরম্যান্সের কারণে এটি অনেকেই পছন্দ করেন। স্মার্টফোনটিতে রয়েছে ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও দুই জিবি র্যাম। ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটির দাম প্রায় ৭০০ মার্কিন ডলার।
এইচটিসি ওয়ান এম৮
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির জনপ্রিয় স্মার্টফোন এইচটিসি ওয়ানের উন্নত সংস্করণ হচ্ছে এইচটিসি ওয়ান এম৮। ব্যতিক্রম ডিজাইন ও নতুন ফিচারযুক্ত এই স্মার্টফোনটির অ্যালুমিনিয়াম কাঠামোর। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনে রয়েছে আলট্রাপিক্সেল ক্যামেরা ফিচার। ২.৩ গিগাহার্টজের কোয়ালকম প্রসেসর ও দুই জিবি র্যাম সুবিধার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। স্মার্টফোনটির দাম ৬০০ মার্কিন ডলার।
মটো এক্স সেকেন্ড জেনারেশন
দ্বিতীয় প্রজন্মের মটো এক্সকে শুধু আগের প্রজন্মের আপডেট বলা যাবে না। এটি সম্পূর্ণ নতুন একটি ফোন। এতে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম কাঠামো। ৫.২ ইঞ্চি মাপের এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েঝে ২.৫ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম। মটো এক্সে যে অ্যাকটিভ ডিসপ্লে ও টাচলেস কন্ট্রোল সুবিধা ছিল এক্স২তে সেই সুবিধা আরও উন্নত হয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে ৪ কে মানের ভিডিও করা যায়। এ ছাড়াও স্লো মোশনে ভিডিও করার সুবিধাও রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে এই ফোনটির দাম ৭০০ ডলারের কাছাকাছি।
হাই-এন্ড ও মিড রেঞ্জের ফোনের মধ্যে পার্থক্য ঘোচাতে মাইক্রোসফট বাজারে এনেছে লুমিয়া ৮৩০ মডেলের ফোনটি। মাইক্রোসফটের দামি প্রিমিয়াম ফোনের সব ফিচার সুবিধা দিয়ে সাশ্রয়ী দামে বাজারে ছাড়া হয়েছে এই লুমিয়া ফোনটি। ধাতবকাঠামোর উন্নত গঠনের এই স্মার্টফোনটিতে তোলা ছবির মান বেশ ভালো। উইন্ডোজ ফোন সফটওয়্যার চালিত এই ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্সও ভালো বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন। স্মার্টফোনটির দাম ৩৩০ ইউরোর কাছাকাছি। মাইক্রোসফট জানিয়েছে, লুমিয়া ৮৩০ স্মার্টফোনটি হচ্ছে এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে হালকা-পাতলা ফোন। লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের পিউরভিউ ক্যামেরা যাতে রয়েছে কার্ল জেইস অপটিকস, এলইডি ফ্ল্যাশ, হালকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। এই স্মার্টফোনটির সামনে থাকছে এক মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ইনবিল্ট ফিচার হিসেবে রয়েছে নোটিফিকেশন সেন্টার, লাইভ টাইলস, মাইক্রোসফট অফিস, কর্টানা, ওয়ানড্রাইভ, লাইভ ফোল্ডার, অ্যাপস কর্নারসহ হালনাগাদ গ্ল্যান্স স্ক্রিন ও অধিক নিরাপত্তা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, এক জিবি র্যাম। এতে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সুবিধা থাকছে। ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার এই স্মার্টফোনটি তারবিহীন চার্জিং সুবিধাও সমর্থন করে।
Subscribe to:
Posts (Atom)






